সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরের গাবুরায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

শ্যামনগরের গাবুরায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

গাবুরা( শ্যামনগর) প্রতিনিধি

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে থানা পুলিশের উদ্যেগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। (২১ জানুয়ারি) শনিবার সকাল ১১টায় ১৭৩ নং সোরা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বাদল।
তিনি তাঁর বক্তব্যে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, শ্যামনগর থানা পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। ভয়ের কোন কারণ নেই। কোন জঙ্গিবাদ সন্ত্রাসের জায়গা শ্যামনগরে হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন আমি অপরাধীকে আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। আপনারাও পুলিশের সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশের এসআই, এএসআইবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *