সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে আবারও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ড. মোঃ মনিরুজ্জামান শ্যামনগরের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের কাজ পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ সুন্দরবনের বাঘ, সাপ ও বনদস্যুর ভয় মাথায় নিয়েই জীবিকার সন্ধানে উপকূলের মানুষ আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা  অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। নলতায় ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্নের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
শ্যামনগরের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা

শ্যামনগরের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা

শ্যামনগর প্রতিনিধি : বাংলা বছরের শেষ প্রান্তে চৈত্র সংক্রান্তিকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন লোকজ উৎসব ‘চড়ক পূজা’। শুক্রবার  (১৪ এপ্রিল ২০২৬) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, গাজনের শোভাযাত্রা, ভক্তদের কৃচ্ছ্রসাধন এবং লোকজ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হয়।

স্থানীয় পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। শিব ভক্ত সন্ন্যাসীরা গাজনের গান, ঢাক-ঢোল ও শঙ্খধ্বনির মাধ্যমে উৎসবের পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। চড়ক গাছকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিভিন্ন আচার অনুষ্ঠান দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী চড়ক ঘোরানো। ভক্তরা ধর্মীয় বিশ্বাস ও মানত পূরণের উদ্দেশ্যে বিভিন্ন কৃচ্ছ্রসাধনমূলক আচার পালন করেন। এছাড়াও মেলায় বসে নানা ধরনের লোকজ পণ্য, খেলনা, মিষ্টি ও গ্রামীণ খাবারের দোকান। শিশু-কিশোরদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

আয়োজকরা জানান, শত বছরের ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই মুন্সিগঞ্জে এ উৎসবের আয়োজন করা হয়। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং গ্রামীণ সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। সকল ধর্ম-বর্ণের মানুষ এখানে অংশগ্রহণ করেন, যা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, চড়ক পূজা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরের দুঃখ-কষ্ট ভুলে নতুন আশায় পথচলার বার্তা দেয় এই উৎসব। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *