সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়ে দেবহাটায় আনন্দ মিছিল

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায়ে দেবহাটায় আনন্দ মিছিল

দেবহাটা প্রতিনিধি:

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় সাতক্ষীরার বিএনপি’র সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় আনন্দ মিছিল করেছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। মঙ্গলবার রায় ঘোষণায় আনন্দ প্রকাশ করে উপজেলার সখিপুরে এ আনন্দ মিছিল করেন নেতৃবৃন্দরা। এতে অংশ নেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল ইসলাম, কৃষকলীগের সদস্য সচিব আব্দল্লাহ হীম, ছাত্রলীগ নেতা লিটন পারভেজ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট বিরোধী দলীয় নেত্রী থাকাবস্থায় ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখান থেকে যশোরে ফেরার পথে ওইদিন বেলা ১১টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলা চালানো হয়। ওই ঘটনায় আওয়ামী লীগের ১২ জন নেতা কর্মী আহত হন। উক্ত মামলার যুক্তিতর্ক শেষে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালত এই রায় দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *