সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
শাপলা কুড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাপলা কুড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শাপলা কুড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল দশটায় শহরের মধুমল্লারডাঙ্গী পাওয়ার হাউজ পুকুর এলাকার মাঠে শাপলা কুড়ি বিদ্যানিকেতনের কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশ গ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান মো. নুরুল হক, শিক্ষাবিদ সুকৃতি রায়। শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শাপলা কুড়ি বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক রেশমা খাতুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *