সংবাদ শিরোনামঃ
কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, ভিত্তিহীন তথ্য এলাকা জুড়ে তীব্র ক্ষোভ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা শ্যামনগরে এক সন্তানের জননী কাকা শশুরের সাথে নগদ টাকা গহনা নিয়ে উধাও, থানায় লিখত অভিযোগ  দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত।  কালিগঞ্জে ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড     দেবহাটায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন” প্রকল্পের আয়োতায় উঠান বৈঠাক দেবহাটা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন সাতক্ষীরা তে ৩৩ লক্ষ টাকা ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
শতশত মানুষের অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত হলেন মৌঃ লুৎফর রহমান

শতশত মানুষের অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত হলেন মৌঃ লুৎফর রহমান

 পদ্মপুকুর(শ্যামনগর) প্রতিনিধিঃ

শতশত মানুষের অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত হলেন পদ্মপুকুর পাতাখালি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক পাখিমারা দক্ষিণ পাড়া জামে মসজিদের সবেক পেশ ইমাম ও খতিব মৌঃ লুৎফর রহমান (৯৩)। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে৷ গতকাল ২৯ জানুয়ারি রবিবার সকাল ৮ টায় বার্ধক্য জনিত শারীরিক বিভিন্ন অসুস্থতায় সাতক্ষীরায় বাগান বাড়ি জামাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।কর্মজীবনে অত্যন্ত সৎ নিষ্ঠা বান, ধার্মিক, সদালাপী, দ্বীন ইসলামের দায়ি ইলালহ হিসাবে প্রতিবেশীদের কাছে খুবই প্রিয় ছিলেন তিনি। সংসার জীবনের পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতেন তিনি। তার মৃত্যুতে পুত্র, কন্যা, জামাতা, নাতি নাতনি, পোতা- পোতনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।‌ গতকাল সাতক্ষীরায় জোহর নামাজের পর প্রথম জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়িতে মাগরিব নামাজের পর পাখিমারা দক্ষিণ পাড়া জামে মসজিদের পেশ ইমাম মুহতারাম বিল্লাহর ইমামতিতে পাখিমারা ফেরিঘাট চত্তরে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, আলহাজ্ব মাওঃ আব্দুল বারী,

 


হাফেজ আব্দুর রহমান, নওয়াবেকী গাজী বাড়ি মসজিদের ইমাম মাওঃ ইয়াছিন আলী সহ বিভিন্ন শিক্ষক, হাফেজ, ছাত্র শিক্ষার্থী জনপ্রতিনিধি গণ্যমান্য কয়েকশ আলেমেদ্বীন মুসুল্লিয়ানে কেরাম জানাজা নামাজে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য মরহুমের আহাল আত্মীয় স্বজন ঢাকা থেকে বাড়ি ফিরলে ইশার নামাজ পর তৃতীয় জানান নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *