সংবাদ শিরোনামঃ
যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন মারকাজুল আতা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 
লিডার্স এর উদ্যোগে ধান ও সবজির বীজসহ জৈব সার বিতরণ

লিডার্স এর উদ্যোগে ধান ও সবজির বীজসহ জৈব সার বিতরণ

আল-হুদা মালী : কৃষকের উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে লিডার্স এর উদ্যোগে শ্যামনগর উপজেলার কৃষকদের মাঝে ধান ও সবজির বীজসহ জৈব সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ঈশ্বীপুর ও কাশিমাড়ী ইউনিয়ানে রেজিলিয়েন্ট ইনস্টিটিউশন ফোর স্কেলিং আপ এমপাওয়ারমেন্ট (রাইজ) প্রোগ্রাম থেকে গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ আব্দুর রহিম (সি.এম.)রাইজ প্রোগ্রাম , ও সভাপতিত্ব করেন, মোছাঃ শামীম (প্রকল্প অফিসার ) রাইজ প্রোগ্রাম ঈশ্বরীপুর।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, জি, এম শফিউল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঈশ্বরীপুর ইউনিয়নের (উপসহকারী কৃষি কর্মকর্তা) রাজিব বাসার , সহ ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য বৃন্দ।

উপস্থিত প্রতিনিধি বলেন, আধুনিক কৃষিতে উৎপাদন বৃদ্ধির জন্য মানসম্মত বীজ ও জৈব সার ব্যবহারের বিকল্প নেই। লিডার্স দীর্ঘদিন ধরে প্রান্তিক কৃষকদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় এবার কৃষকদের স্বল্প খরচে ফলন বাড়াতে এই সহায়তা প্রদান করা হলো।

বীজ ও সার পেয়ে কৃষকেরা আনন্দ প্রকাশ করে বলেন, চলমান সময়ে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এই সহায়তা তাদের জন্য বড় সহায় হয়ে এসেছে। এতে কৃষিকাজে উৎসাহ বাড়বে এবং খাদ্য উৎপাদনেও ইতিবাচক প্রভাব ফেলবে। দিন দিন উৎপাদন খরচ বাড়ছে। এমন সহায়তা পেলে কৃষিকাজ চালিয়ে নেওয়া সহজ হয়। তারা লিডার্স-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লিডার্স এর কর্তৃপক্ষ জানান, সামনে আরও বিস্তৃত পরিসরে কৃষি উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কর্মসূচি হাতে নেওয়া হবে। ভবিষ্যতে আরও কৃষি-বান্ধব কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে এলাকার কৃষকরা আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তির সঙ্গে আরও বেশি যুক্ত হতে পারেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *