সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
রাশিয়া থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাল নিয়ে মোংলায় ২ জাহাজ

রাশিয়া থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাল নিয়ে মোংলায় ২ জাহাজ

 

বাগেরহাট প্রতিনিধিঃ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং নবরষ্ট্রি বন্দর থেকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল মোংলা বন্দরে দুটি জাহাজ এসে পৌঁছেছে। রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে ‘এম ভি আনকা সান’ এবং এম ভি স্পোডিল্লা নামে জাহাজ দুটি রুপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাল নিয়ে বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, রুপপুরে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ মাল নিয়ে বন্দরে দুটি বিদেশি জাহাজ ভিড়েছে। এখন সে জাহাজ থেকে বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

রাশিয়া থেকে আসা ভ্যানুয়াটি পতাকাবাহী ‘এমভি আনকা সান’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, এ জাহাজে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের ১৯৭৯ প্যাকেজের ১৪০০ দশমিক ৪২ মেট্টিকটন মেশিনারি পণ্য এসেছে। বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করার পর সেগুলো দুই দিনের মধ্যে খালাস করে সড়ক পথে সেগুলো নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

এদিকে একই দিনে অপর আরেকটি জাহাজ লাইব্রেরিয়া পতাকাবাহী ‘এমভি স্পোডিল্লা’য় এসেছে ৪৩৬ প্যাকেজের ৫১৮ দশমিক ৪২১ মেট্রিকটন মেশিনারি পণ্য। এ জাহাজের শিপিং এজেন্ট ইন্টারপোর্টের পরিচালক ক্যাপ্টেন শাহীন ইকবাল বলেন বন্দরের ৮ নম্বর জেটিতে দুপুর ৩টায় জাহাজটি নোঙর করে। এরপর জাহাজ থেকে পণ্য খালাশ শুরু হয়। এ জাহাজ থেকেও দুই দিনের মধ্যে মেশিনারি পণ্য খালাস শেষে সড়ক পথে রুপপুরে পৌঁছে দেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, সক্ষমতার দিক দিয়ে এই বন্দর এখন অনেক আধুনিক। দক্ষ জনবল দিয়ে আমদানি হওয়া দেশের বড় বড় সব মেগা প্রকল্পের পণ্য এই বন্দরে খালাস হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধার ফলে বিদেশীরাও এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *