সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে “বসুন্ধরা ইমপ্রেস” মোংলা বন্দরে

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে “বসুন্ধরা ইমপ্রেস” মোংলা বন্দরে

বাগেরহাট প্রতিনিধিঃ

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার ১২১ মে: টন কয়লা নিয়ে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আজ সন্ধ্যা ৬ টায় মোংলা বন্দরের হাড়বারিয়া ১১ নং এলাকায় জাহাজ টি নোঙর করে।

জাহাজটির শিপিং এজেন্ট উপ ব্যাবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান , ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪৮ হাজার ১২১ মে: টন কয়লা নিয়ে জাহাজ টি গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌছায়, পরে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে ১৬ হাজার মে: টন কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩২ হাজার ১২১ টন কয়লা নিয়ে জাহাজ টি মোংলা বন্দরে আজ ভিড়েছে। জাহাজটি থেকে আজ রাতেই কয়লা খালাস কাজ শুরু করা হবে এবং এই কয়লা লাইটার জাহাজ এর মাধ্যমে রামাপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।

এদিকে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি গত বছরের ২৩ ডিসেম্বর বিদ্যুৎ সরবরাহ শুরু করে ।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে দিনে পাঁচ হাজার টন কয়লার প্রয়োজন হয়। সে হিসেবে এখন থেকে নিয়মিত কয়লা আসবে এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলে ও জানান রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *