সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট চালুর দুদিনের মাথায় কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট চালুর দুদিনের মাথায় কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিনিধিঃ

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট চালুর দুদিনের মাথায় কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে বিদেশি জাহাজ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে নোঙ্গর করে জাহাজটি। ইন্দোনেশিয়া থেকে ৩১হাজার মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করা এম,ভি পানাগিয়া কানালা থেকে দুপুর ১টার দিকে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ৩১হাজার মেট্টিক টন কয়লা নিয়ে গত ২৬জুন ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এম,ভি পানাগিয়া কানালা। এরপর কয়লাবাহী এ জাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে।

উল্লেখ্য, এর আগে ১০জুন এম,ভি জে হ্যায়, ২৫জুন এম,ভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯মে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে এসেছিলো মোংলা বন্দরে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *