সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
রামপালে গাঁজাসহ আটক-১

রামপালে গাঁজাসহ আটক-১

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নিমূল অভিযানে গাঁজাসহ একরামুল মোড়ল (২০) নামের এক যুবককে আটক করেছে এবং রাজু ইজারাদার (৪৪) ও শেখ নাহিদুল ইসলাম প্রিন্স (৪১) নামের দুই মাদক বিক্রেতা পলাতক রয়েছে।

আটককৃত একরামুল মোড়ল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাংগা গ্রামের ইব্রাহিম মোড়লের পুত্র।

৮ জুলাই শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায় পেড়িখালী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় আসামি নাহিদুলের চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তিন মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে গিয়ে একরামুলকে আটক করে এবং রাজু ও নাহিদুল পালিয়ে যায়।

এসময় একরামুলের কাছ ১২০ (একশত বিশ) গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, গাঁজাসহ পেড়িখালী ইউনিয়ন থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে এ ঘটনায় আরও দুই মাদক কারবারি পলাতক রয়েছে৷ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং একরামুল মোড়লকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *