সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
রাজশাহী এইচ,এস,সি পরীক্ষা দিতে গিয়ে ভুয়া শিক্ষার্থী আটক

রাজশাহী এইচ,এস,সি পরীক্ষা দিতে গিয়ে ভুয়া শিক্ষার্থী আটক

জিয়াউল কবীর রাজশাহী প্রতিনিধি :রাজশাহী জেলার পবা উপজেলায়  এইচ,এস,সি পরীক্ষা চলাকালীন নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসায় একজনের পরিবর্তে অন্যজন পরীক্ষা দেওয়া অবস্থায় ধরা পড়েছে। ভুয়া পরীক্ষার্থীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ৬ নভেম্বর দুপুর ১২ টার দিকে আলীগন্জ দারুচ্ছুন্নাত মাদ্রার ছাত্র আবুল হায়াত এর পরিবর্তে পরীক্ষা দিচ্ছিল  আলীগঞ্জ মধ্যপাড়া রুস্তম আলীর ছেলে মোকবুল হোসেন। মোকবুল স্থানীয় মূল পরীক্ষার্থী আবুল হায়াত ভালো ছাত্র না হওয়ায় তার পরিবর্তে পরীক্ষা দিতে আসে মোকবুল হোসেন।

পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার এই বিষয়ে বলেন পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠ নিরবিচ্ছিন্ন ও নকল মুক্ত ভাবে পরিচালনা করার জন্য সব রকম প্রস্তুতির অংশ হিসেবে আজকে পরীক্ষা চলাকালীন সময়ে আমি নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসায় কেন্দ্র পরিদর্শনে গেলে অভিযুক্ত ঐ ছাত্রের প্রতি দৃষ্টিগোচর হয় এবং উক্ত কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক কে সাথে নিয়ে আমি ঐ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করি। তাকে জিজ্ঞাসাবাদ ও প্রবেশ পত্র যাচাই-বাছাই করা হলে প্রমাণিত হয় ঐ ছেলে আবুল হায়াত নামের এক ছাত্রের পরিবর্তে পরীক্ষা দিতে আসে এবং সে স্বীকারও করে। পরবর্তীতে ঐ ছাত্রকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়”।

পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ ও নকল মুক্ত পরীক্ষা গ্রহণে সব রকম আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সুত্র জানিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *