সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
যশোর সীমান্তে স্বর্ণের বারসহ রত্না পাচারকারী আটক

যশোর সীমান্তে স্বর্ণের বারসহ রত্না পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ টি ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৩) নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক রত্না পোর্ট থানার পুটখালী গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে, এমন গোপন খবরে, বিজিবির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে রত্নাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১০ টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৮২ লাখ টাকা। এবং আটক নারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *