সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
মোরেলগঞ্জে সাংবাদিকের হাত ভেঙে দিল বখাটে যুবক, সাংবাদিকদের প্রতিবাদ

মোরেলগঞ্জে সাংবাদিকের হাত ভেঙে দিল বখাটে যুবক, সাংবাদিকদের প্রতিবাদ

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিক আলী হায়দার ছগির (৪৫) কে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে হৃদয় তালুকদার (২২) নামে এক বখাটে যুবক।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার ফুলহাতা গ্রামে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন ছগির।

ছগির সংযোগ বাংলাদেশ নামে একটি পত্রিকার মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সদস্য। একটি মেয়ে অপহরণ সংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়া সন্দেহে বখাটে হৃদয় এ হামলা করেছে বলে অভিযোগ ছগিরের।

হামলাকারী হৃদয় উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে। কিছুদিন আগে এলাকার একটি মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছিল তার নামে। বিষয়টি থানা পুলিশে জানাজানি হলে ছগিরের ওপর ক্ষিপ্ত হন ওই যুবক।এ বিষয়ে আহত ছগির বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে হৃদয় রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আমাকে গুরুত্বর আহত করে। একপর্যায়ে আমি জ্ঞান হারালে হৃদয় পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ছগির আরও বলেন, আমার ডান হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। আমি হামলাকারীর উপযুক্ত বিচার চাই।

এ ঘটনায় উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রতিবাদ সভা করে পুলিশের কাছে হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন।

এদিকে হামলার পর থেকে হৃদয় তালুকদার আত্মগোপনে রয়েছেন। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, একটি মারধরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *