সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
মোরেলগঞ্জে সরকারী খাল ভরাট করে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করলেন ইউএনও

মোরেলগঞ্জে সরকারী খাল ভরাট করে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করলেন ইউএনও

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি জনগুরুত্বপূর্ণ সরকারী খাল ভরাট করে পাকা ইমারত নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম তারেক সুলতান। এ সময় সেখানে থাকা সকল মালামাল জব্দও করেন তিনি।

আজ শনিবার দুপুর উপজেলা সদরের কর্মকারপট্টির খালে এ ঘটনা ঘটে। এ সময় জমির মালিক বিশারীঘাটা গ্রামের মো. শাহিন শেখ পালিয়ে যান। খালটির আংশিক ভরাট করে পাকা ভবন নির্মাণের কাজ চলছিল।


শাহিন শেখ জানান, তিনি জমি কিনে মিউটেশন করানোর পরে পৌরসভা থেকে হোল্ডিং নম্বর নিয়ে পাঁচতলা ভবনের প্ল্যান জমা দিয়েছেন। পৌরসভার সার্ভেয়ার জমি পরিমাপ করে কাজ শুরু করার জন্য বলেন। সে অনুযায়ী কাজ চলমান ছিল অপরদিকে পৌরসভার সার্ভেয়ার মো. জামাল শেখ জানান, শাহিন শেখকে খালের পাড়ে ভবন নির্মাণের কোনো অনুমতি পৌরসভা থেকে দেওয়া হয়নি।স্থানীয়রা জানান, ৫০ ফুট চওড়া খালের এখন আছে মাত্র ২০ ফুট।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান জানান, সরকারী খাল ভরাট করে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে মালামাল জব্দ করা হয়েছে,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *