সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
মোরেলগঞ্জে ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু

মোরেলগঞ্জে ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বোনের মৃত্যু ঘটেছে। সোমবার (৭নভেম্বর) উপজেলার মহিশচরণি এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে মাসুম হাওলাদারের(৩৫) মৃত্যুর খবর শুনে তার বোন ফাতেমা বেগম (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোমবার সকাল ৮ টায় একই ইউনিয়নের মহিশচরণী গ্রামে স্বামীর গৃহে মৃত্যুবরণ করেন। ভাইয়ের মৃত্যুর খবর তার স্বামী বেল্লাল চৌকিদার তাকে দেওয়ামাত্রই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ভাই মাসুম হাওলাদার নারায়ণগঞ্জ জেলার সোনাকান্দা থানার দীঘীরপাড় এলাকায় অটোরিকশা চালাতেন। গত শনিবার (৫ নভেম্বর) ভোর ৫ টার দিকে ঘর থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। পরে বাড়ি না ফিরলে তাকে খুঁজতে থাকে তার পরিবারের লোকজন। রবিবার বন্দর থানায় মাসুমের নিখোঁজ ডায়েরি করেন তার পরিবার। এক পর্যায়ে সোমবার সকালে বন্দর থানার সোনাকান্দা চন্ডিতলা মাদ্রাসার পিছনের বেড়ে কচুরিপানার মধ্যে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন মাসুমের পরিবারকে খবর পাঠায়। ওই এলাকাবাসী ও স্থানীয় পুলিশের ধারণা কোন কারণবশতঃ তাকে কুপিয়ে লাশ এভাবে ফেলে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা। তবে মাসুমকে হত্যার কারণ এখনো জানা যায়নি।

এদিকে এ খবর তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জে পৌঁছালে মাসুমের সৎ বোন ফাতেমা বেগম আকস্মিক ‘ভাই’ বলে চিৎকার করে স্বামীর কোলে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নারায়নগঞ্জের বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, মাসুম হাওলাদারের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *