সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
মোরেলগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালেএক কিশোরকে ছুরি মেরে হত্যা

মোরেলগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালেএক কিশোরকে ছুরি মেরে হত্যা

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে টুটুল হাওলাদার (১৫) নামে এক কিশোরকে ছুরি মেরে হত্যা করেছে এক যুবক।

শুক্রবার (০৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের সোমাদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল পশ্চিম গুলিয়াখালী গ্রামের দিনমজুর আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, টুটুল বাজারের খেলা দেখার জন্য গেলে একই গ্রামের আলমগীর সমাদ্দারের ছেলে বাক রুবেল (৩০) তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে।রক্তাক্ত অবস্থায় টুটুলকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি তদন্ত মো. শাহজাহান আহমেদ বলেন, ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলাকে কেন্দ্র করে নয়, পূর্ব শত্রুতার কারণে ঘটেছে।

তিনি আরও জানান, নিহত টুটুল হাওলাদারের মরদেহ এখন মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে।

পুলিশ ঘাতক রুবেলকে আটক করতে অভি্যান শুরু করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *