সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা
মোরেলগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই যুবকের কারাদন্ড

মোরেলগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই যুবকের কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা, ইয়াবা সহ আটক স্বঘোষিত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামকে (২৩) ও আমিনুল ইসলাম সোহেল (৩২) নামে দুই যুবককে দুইশ গ্রাম গাজা ও ১৩ পিচ ইয়াবা সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রামামান আদালত এদেরকে পৃথক পৃথক একজনকে ৩ মাসের বিনাশ্রম কারদন্ড ২০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
সানকিভাঙ্গা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে সাইফুল নিজেকে মোরেলগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বলে দাবি করেছে।
মঙ্গলবার (৯ মে) বেলা ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা তাকে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরে ফেলে। অপরদিতকে আদর্শ পাড়ার কলেজ রোড থেকে আমিনুল ইসলাম সোহেলকে ১৩ পিচ ইয়াবাাসহ গ্রেফতার করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম তারেক সুলতান সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে সাইফুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করে পুলিশে সোপর্দ করেন। এ সম্পর্কে পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজ্জাক বলেন, সাইফুল কখনোই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলনা, এখনো নেই। সে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে চলে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগ বলেন, সাইফুলের সাথে উপজেলা ছাত্রলীগের কোন সম্পর্ক নেই। অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *