সংবাদ শিরোনামঃ
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

 

সাগর তালুকদার রনি, বাগেরহাট প্রতিনিধিঃ

বোরো ধান আবাদ বৃদ্ধি এবং অনাবাদী পতিত জমি আবাদের আওতায় আনায়ন করার লক্ষ্যে” বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার সকালে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর
রহমান । উপজেলা নিবার্হী অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন
উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী ।বক্তব্য রাখেন মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সভাপতি এইচএম শহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তরা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা অঙ্গিকার এক ইঞ্চিও জমি অনাবাদি রাখা যাবেনা। ২০২৩ সালের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিতে আরো সমৃদ্ধি আনতে হবে। উৎপাদন বাড়াতে হবে। দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ রাখতে হবে।সভা শেষে প্রধান অতিথি কৃষক ও কৃষাণীদের মাঝে প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করেন।সভায় অর্ধ সহস্রাধিক কৃষক ও কৃষাণী ও সুধিজন উপস্থিত
ছিলেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *