সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ
মোরেলগঞ্জে এইচএসসিতে অকৃতকার্য কলেজছাত্রের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে এইচএসসিতে অকৃতকার্য কলেজছাত্রের মরদেহ উদ্ধার

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটেরমোরেলগঞ্জে এইচএসসিতে অকৃতকার্য রায়হান সরদার বাবু (২৪) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবু উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা গ্রামের কামাল সরদার ওরফে কালুর একমাত্র সন্তান ও মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছিল।

 

ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে রায়হান সরদার বাবু (২৪) নামে ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বাবুর বাবা কামাল সরদার ওরফে কালু জানায়, বাবুর মরদেহের বিছানায় ৩০ পিস ঘুমের ট্যাবলেটের খোসা পাওয়া গেছে।

 

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, বাবুর মৃত্যুর সঠিক কারণ জানতে তার মরদেহ পোস্ট মর্টেম করানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *