সংবাদ শিরোনামঃ
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে বৃহৎ কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরায় সংস্কারবিহীন সরকারি দৃষ্টিনন্দন স্থাপনা, খাবার পানির সংকটে কয়েক হাজার পরিবার রবিবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী কালিগঞ্জে মেম্বরের বিরুদ্ধে কাজ দেওয়ার নামে দুই হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ গাবুরা পার্শ্বেমারী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হরিশখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন শনিবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কয়রায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আদিবাসী মুন্ডা পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান সাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন দেবহাটায় শহীদ হোসেন আলীর পরিবারের জন্য ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ঘর উদ্বোধন
মোংলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন উপমন্ত্রী

মোংলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন উপমন্ত্রী

 

বাগেরহাট প্রতিনিধিঃ

রোগমুক্ত ও সুস্থ আগামী প্রজন্ম গড়তে মোংলায় দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) এ উপলক্ষে সকাল ৯টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

 

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে আয়েজিত আলোচনা মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা দীপংকর দাশ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রাতকানা রোগ এবং অন্ধত্ব একটি অপুষ্টিজনিত সমস্যা, যা ভিটামিন ‘এ’ এর অভাবে হয়।

 

এ কর্মসূচি থেকে যাতে একটি শিশু যেন বাদ না পড়ে, সেই জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাস্থ্যসহ সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্র খোলা থাকবে। পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে স্থায়ী ও অস্থায়ী মিলে ৫৭টি ও ইউনিয়নে ১৪৫টি মোট ২০২ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *