সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ
মোংলায় ট্রাক ও এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১

মোংলায় ট্রাক ও এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১

বাগেরহাট  প্রতিনিধি।।

মোংলায় ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্স চালক হারেজ মিয়া (৪৩) নিহত ও ২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের মোংলা উপজেলার পাওয়ার হাউজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এ্যাম্বুলেন্স চালক যশোর সদরের ভেকুটিয়া এলাকার মৃত খন্দকার আমিন হোসেনের ছেলে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মোংলা বন্দর হাসপাতালে পাঠায়।

মোংলা থানার এসআই হাদীউজ্জামান জানান, খুলনা থেকে এ্যাম্বুলেন্সে সিজারিয়ান একটি মৃত বাচ্চা সহ ৪ জন নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা দেন। মোংলার পাওয়ার হাউজ এলাকায় থামানো একটি গ্যাস সিলিন্ডটার বোঝাই ট্রাকের পিছন দিকে এসে এ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্স ড্রইভার নিহত হন। এ্যাম্বুলেন্সে থাকা আহতদের মোংলা বন্দর হাসপাতালে পাঠানো হয়। এতে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা রেফার্ড করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *