সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
মোংলায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স’র সুধী সমাবেশ

মোংলায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স’র সুধী সমাবেশ

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসি মোংলা জোনাল অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাবে সুধী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

আকিজ গ্রুপ অফ কোম্পানীর একটি প্রতিষ্ঠিত আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পি এল সি। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা রিজিওন ইনচার্জ মোঃ মহিউল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এইচ এম নুরুল কবির চৌধুরী, হেড অব ট্রেনিং মোঃ তোফাজ্জল হোসাইন মানিক, সেলস এন্ড মার্কেটিং জিএম সরদার বায়েজীদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’ মোংলা শাখার আহবায়ক সাংবাদিক নুর আলম শেখ। এসময় আকিজ তাকাফুল লাইফ ইন্সুরেন্স পিএলসির পক্ষ থেকে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এর আগে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে ও চাঁদপাই মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *