সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
মোংলায় শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

মোংলায় শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা বন্দরের জাহাজি ও জেটির শ্রমিক-কর্মচারীদের মাঝে কোরবানির ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের নিচে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের ৩০৫০ জনকে মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এসোসিয়েশন (স্টিভিডরস কোম্পানি) ও ১ হাজার জন জেটি শ্রমিককে এ খাদ্যসামগ্রী প্রদান করেন মোংলা বন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন (সিএন্ডএফ)।

এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এসোসিয়েশনের উপদেষ্টা মোস্তাক আহমেদ মিঠু, সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি এমএ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টো, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য এইচএম দুলাল, মসিউর রহমান, মাহবুবুর রহমান টুটুল, মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু ও মোংলা বন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খাঁন, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

জাহাজি শ্রমিক-কর্মচারীদেরকে দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, চিনি, ডাল, আলু, তেল, লবণ, সেমাই ও দুধ। আর জেটি শ্রমিকদের দেওয়া হয়েছে চাল, ডাল, চিনি, তেল, সেমাই, সাবান, দুধ ও লবণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *