সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
মোংলায় ঘের থেকে সোবাহানের লাশ উদ্ধার

মোংলায় ঘের থেকে সোবাহানের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় ঘের থেকে সোবাহান হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ।

রবিবার (২১ মে) দুপুরে ১২টায় সোনাইলতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমড়াতলার চাপড়া এলাকায় বাবুল হাওলাদারের ঘেরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। মৃত্যু আব্দুস সোবাহান হাওলাদার পৌর শহরের ৬নং ওয়ার্ডের নতুন কলোনী এলাকার বাসিন্দা।

মৃত সোবাহানের ছোট ছেলে মোঃ কামাল হোসেন বলেন, শহরে গাড়ির ভয়ে আমড়াতলা এলাকায় বড় ভাই মোঃ সেলিম হাওলাদারের বাড়িতে রেখেছিলাম বাবাকে। বাবা স্মৃতিশক্তি ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই বাবা এদিক সেদিক চলে যেতেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *