সংবাদ শিরোনামঃ
কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে 
মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম সরদার তার ব্যক্তি মালিকানাধীন জমির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা এবং তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাঘুরালী গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে সাইদুল ইসলাম সরদার। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি মানববন্ধনে তার বিরুদ্ধে সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি প্রশাসনকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান, মাঘুরালী (চাঁদের পুকুর) এলাকায় তার পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত রেকর্ডভুক্ত জমি রয়েছে, যা তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হলে তিনি বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। সাইদুল ইসলাম আরও বলেন, ঘটনার পর তিনি কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং আদালতে একটি মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। তার দাবি, বিকল্প চলাচলের রাস্তা থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে তার মালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে। এছাড়া তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং প্রশাসনের কাছে অপরাধী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, হামিদুল হক সরদার, অবসরপ্রাপ্ত মৎস্য উন্নয়ন কর্পোরেশনের প্রকল্প ব্যবস্থাপক আনিসুর রহমান, অলিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে সাইদুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *