সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
৩মণ হরিণের মাংসসহ শিকারী আটক

৩মণ হরিণের মাংসসহ শিকারী আটক

  • খুলনা প্রতিনিধিঃ

খুলনার কয়রার অভিযান চালিয়ে হরিণের মাংসসহ শাহ আলম নামের একজন চোরা শিকারিকে আটক করেছে কোস্টগার্ড। ১৭ এপ্রিল সকাল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের পূর্ব ঘড়িলাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১২০ কেজি হরিনের মাংস জব্দ করা হয়। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পার্শ্বেমারী গ্রামের অজিত মোল্লার ছেলে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন সে দীর্ঘ দিন ধরে এই কাজের সাথে জড়িত, স্থানীয় জনপ্রতিনিধির পৌষ্য পুত্র পরিচয় এবং হিংস্র তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাই না, কিছু বললে মামলার ভয় দেখায় চেয়ারম্যানর মাধ্যমে। আটক ব্যাক্তি ও জব্দ মাংস বন বিভাগের আন্ধারমানিক স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টা থেকে অভিযান চালিয়ে সকাল সাড়ে ৫ টার দিকে চোরা শিকারি শাহ-আলমকে আটক করে খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতায় আন্দারমানিক ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসারফ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ বলেন, কোস্ট গার্ড অভিযান চালিয়ে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন এলাকা থেকে ১২০ কেজি হরিনের মাংস সাহ এক চোরা শিকারীকে আটক করে। তবে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা হরিণের মাংস ও চোরা শিকারীকে বুজে না নেওয়ায়। আমরা খুলনা রেঞ্জ থেকে দায়িত্ব বুজে নিয়েছি। মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *