সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
ভূয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে কোটিকোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের প্রধানসহ গ্রেফতার ৩

ভূয়া ব্যবসা প্রতিষ্ঠান খুলে কোটিকোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের প্রধানসহ গ্রেফতার ৩

বাগেরহাট প্রতিনিধিঃ

ভূয়া ৩টি ব্যবসা প্রতিষ্ঠান খুলে প্রতারণার মাধ্যমে বাগেরহাটসহ ৬ জেলার মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ৬ এর সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাতে র‍্যাবের একটি দল খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আলী ফকিরকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে।
গ্রেফকারকৃতরা হলেন, প্রতারক চক্রের মূলহোতা বাগেরহাটের ফকিরহাট উপজেলার মো. আব্দুল আলী ফকির (৫০), একই জেলার চিতলমারী উপজেলার মো. আরিফ (৪২) ও ঝালকাঠি জেলা সদরের মো. হারুন হাওলাদার (৬২)। এই তিন প্রতারকের নামে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর,নোয়াখালী, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় প্রতারণার মামলা ও একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
র‍্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানায়, প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকির আলিফ এন্টারপ্রাইজ, খান জাহান এন্টারপ্রাইজ ও আলম এন্টারপ্রাইজ নামে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর,নোয়াখালী, পিরোজপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের নিকট হতে কয়লা বিক্রির কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একটি প্রতারক চক্র র্দীঘদিন যাবত শতাধিক মোবাইল সীমকার্ড ব্যবহার ও ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে প্রতারনা করছে। এই অবস্থায় প্রতারক চক্রটিকে গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। মোবইল ট্রাক করে মঙ্গলবার দিবাগত রাতে খুলনার
বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আলী ফকিরকে দুই সহযোগীসহ গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। গ্রেফতারকৃত দের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাদের বাগেরহাট জেলার রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *