সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পাইকগাছায় পালিত হলো জাতীয় যুব দিবস

ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পাইকগাছায় পালিত হলো জাতীয় যুব দিবস

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-র‍্যালী,আলোচনা সভা,সনদপত্র প্রদান,গাছের চারা বিতরণ,যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার (০১ নভেম্বর ২৩) খুলনার পাইকগাছায় পালিত হলো জাতীয় যুব দিবস।এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”। উপজেলা চত্বর থেকে র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুন,সমবায় অফিসার হুমায়ূন কবীর,উপজেলা কৃষি ব্যাংক কর্মকর্তা হাদিস উজ্জামান।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু।উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ মাহাবুবুর রহমান রন্জু,তৈয়বুর রহমান প্রমূখ।আলোচনা শেষে ১১জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবককে ৫ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক, ৩০জনকে সনদপত্র ও বিভিন্ন ব্যক্তিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *