সংবাদ শিরোনামঃ
বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত

বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত

জহিরুল ইসলাম শ্যামনগর থেকে
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়াতে “প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ (সিসিডিবি)” প্রকল্পের আওতায় নাটক ও পটগানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর আলাউদ্দিন মার্কেট প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপগ্রহ ক্লাবের সভাপতি মোঃ আব্দুল হালিম,সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রূপন, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অমিতাভ হালদার, একাউন্টেন্ট কাম এডমিন অফিসার পার্থ সাহা, মাঠ সংগঠক জগদীশ সরদার ও দিল আফরোজ প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় শত শত নারী-পুরুষ ও শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ, যেখানে নাটক ও পটগানের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবনযাপনের নানা দিক তুলে ধরা হয়।
নাটকে উপকূলীয় মানুষের জীবনসংগ্রাম, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি এবং জীবিকা সংকটের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কীভাবে মানুষ নিজেদের অভিযোজন সক্ষমতা বাড়াতে পারে, সে বার্তাও তুলে ধরা হয়। পটগানের শিল্পীরা গান ও চিত্রের মাধ্যমে সহজ ভাষায় জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের গুরুত্ব তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজকরা জানান, এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা সম্ভব। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয়রা জানান, এমন আয়োজন শুধু বিনোদনই নয়, বরং বাস্তব জীবনে কাজে লাগার মতো গুরুত্বপূর্ণ বার্তা দেয়। তারা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *