সংবাদ শিরোনামঃ
কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান বুড়িগোয়ালিনীতে জমি নিয়ে বিরোধ: দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধরের অভিযোগ উপকূলের মায়েদের জীবন চলে নোনা জলে: মাতৃত্বের আলোয় দুশ্চিন্তার ছায়া গাবুরায় ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ 
বুড়িগোয়ালিনীতে জমি নিয়ে বিরোধ: দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধরের অভিযোগ

বুড়িগোয়ালিনীতে জমি নিয়ে বিরোধ: দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধরের অভিযোগ

বুড়িগোয়ালিনী শ্যামনগর প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও মারামারির অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম পোড়াকাটলা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম পোড়াকাটলা এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে হেলাল মোল্লা গং এবং একই এলাকার মৃত ফনির উদ্দিন মোল্লার ছেলে মেজবা মোল্লা গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মেজবা মোল্লার দাবি, তাদের মালিকানাধীন জমি হেলাল মোল্লা গং জোরপূর্বক দখল করে রেখেছে।
সোমবার দুপুরে মেজবা মোল্লা গং উক্ত জমির দখল নিতে গেলে শ্যামনগর থানা পুলিশের বাধার মুখে তারা ফিরে আসেন। পরে বাড়ি ফেরার পথে হেলাল মোল্লার স্ত্রীসহ কয়েকজন মহিলা মেজবা গংয়ের পক্ষের সালমা আক্তার, তাসলিমা ও সালমা খাতুনকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মেজবা মোল্লা বলেন, “আমাদের জমি জোর করে দখল করে রেখেছে। দখল নিতে গেলে পুলিশ বাধা দেওয়ায়। ফেরার পথে আমাদের নারী সদস্যদের উপর হামলা করা হয়।
অন্যদিকে হেলাল মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, মেজবা মোল্লা গং আমাদের মৎস্য ঘেরের রাস্তা জোর করে কেটে দিয়েছে। আমরা বাধা দিলেও তারা শোনেনি। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে রাস্তা ভাঙা বন্ধ করে।
ঘটনার বিষয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানা গেছে।
তবে এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *