সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
বুড়িগোয়ালিনীতে বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা

বুড়িগোয়ালিনীতে বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা

বুড়িগোয়ালিনী শ্যামনগর প্রতিনিধি ,
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু সাইদ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন, ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, মো. ইমাম হোসেন ও গোলাম মোস্তফা।
এ সময় বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশেষ করে চক্ষু সমস্যা ও ডায়াবেটিস সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রাথমিকভাবে রোগ শনাক্ত করাই ছিল এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *