সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
বীর মুক্তিযোদ্ধা সাবেক সিভিল সার্জন ডাক্তার এম এ জলিলের সহধর্মিনীর ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা সাবেক সিভিল সার্জন ডাক্তার এম এ জলিলের সহধর্মিনীর ইন্তেকাল

এম আব্দুর রহমান বাবু বিশেষ প্রতিনিধিঃ

শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আলহাজ্জ্ব এম এ জলিলের সহধর্মিনী ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের ছোট মাতা (মরহুমা) মেহেরুন্নেসা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।এমতাবস্থায় গত ইং ২ রা জুলাই রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২ টার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি ৫ পুত্র ১ কন্যা জামাতা সহ পৌত্র পৌত্রী নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন। গতকাল সোমবার বাদ যোহর নকিপুর জমিদারবাড়ী ঈদগাহ ময়দানে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। দল মত নির্বিশেষে তার জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।তার মৃত্যুতে এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।
ছবি:বীর মুক্তিযোদ্ধা সাবেক সিভিল সার্জন ডাক্তার এম এ জলিলের সহধর্মিনীর ও এমপি জগলুল হায়দার ছোট মাতার ইন্তেকাল । উক্ত জানাজার নামাজ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *