সংবাদ শিরোনামঃ
কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে 
বিশ্ব জীববৈচিত্র্য দিবস ২০২৬উপলক্ষে আলোচনা সভা

বিশ্ব জীববৈচিত্র্য দিবস ২০২৬উপলক্ষে আলোচনা সভা

এম এ হালিমঃ

বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সহব্যবস্থাপনা কমিটির আয়োজনে।

শনিবার (৬জুন) সকাল ১১ টায়।উক্ত অনুষ্ঠান সহব্যবস্থাপনা কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি মোছাঃ মাহমুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী রেঞ্জ কর্মকর্তা ইরফান উদ্দিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ রেজাউল করিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহমেদ, জিএম আব্দুল জলিলসহ পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সিপিজির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, জীববৈচিত্র্য পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। বন, নদী, জলাভূমি ও বন্যপ্রাণী রক্ষার মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব। মানুষের অসচেতন কর্মকাণ্ড, বন উজাড়, নদী দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্র্য আজ হুমকির মুখে পড়েছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় অংশগ্রহণকারীরা জীববৈচিত্র্য সংরক্ষণে গাছ লাগানো, প্লাস্টিক দূষণ কমানো এবং বন্যপ্রাণী শিকার ও নিধন বন্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিপাদ্য: “প্রকৃতির সঙ্গে সম্প্রীতি ও টেকসই উন্নয়নের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ”।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিজির,ভিসি এফ এর সদস্য আব্দুর রশিদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *