সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত  

বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত  

শ্যামনগর প্রতিনিধি।

বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক‘র উদ্যোগে এবং নেটজ পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় অগ্রযাত্রা প্রকল্প এর আওতায় গত ২৯ জুন ২০২৬ তারিখ সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্য সেবা প্রদানকারীদের নিয়ে  এক সংলাপ অনুষ্ঠিত হয়।

বারসিক এর ইউনিট ম্যানেজার মননজয় মন্ডলের সঞ্চালনায় প্রকল্প ম্যানেজার মাসুম বিল্লাহ সংলাপের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। মুন্সিগঞ্জ ইউনিয়নের জয়িতা প্রাপ্ত কৃষানী শংকরী রানীর সভাপতিত্বে উক্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জিয়াউর রহমান। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জি এম তরিকুল ইসলাম এনজিও সমন্বয় পরিষদের সদস্য সচিব গাজী আল ইমরান।

উক্ত সংলাপে গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও পদ্মপুকুর ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ের উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে সিএসও সদস্য চন্দনা রানী, নমিতা রানী, প্রভাতী রানী,  উৎপলা রানী, ময়না খাতুন ও অঞ্জলী রানী আলোচনায় অংশ নেন। সংলাপের সভাপতিত্ব করেন সিএস সভানেত্রী শংকরী রানী।

উক্ত সংলাপে বক্তারা বলেন, স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য সরকারের বিদ্যমান দপ্তর বা অফিসে নিয়মিত আসতে হবে। যোগাযোগ রাখতে হবে। বিভিন্ন ক্লিনিক ও বেসরকারী প্রতিষ্ঠানে না গিয়ে সরকারী স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য তৎপর হতে হবে। সরকারের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে স্থানীয় সরকারী প্রতিনিধি ও স্থানীয়দের সাথে সু-সম্পর্ক স্থাপন করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *