সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
বাগেরহাটে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন, আটক ৩

বাগেরহাটে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন, আটক ৩

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে মধ্যযুগীয় কায়দায় ইয়াছিন আরাফাত নামের এক কিশোরকে নির্মমভাবে শারীরিক নির্যাতনের অভিযোগে রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। কিশোরের পিতা মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় গ্রামের অলিয়ার রহমান(৪৭) বাদী হয়ে (২২ জুলাই) শনিবার ৩ জনকে আসামি করে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন, মল্লিকেরবেড় গ্রামের শহিদুল মাঝি’র পুত্র মাহমুদ ইসলাম(২৫), মৃত মোজাম্মেল হাওলাদার’র পুত্র মো. কেরামত হাওলাদার(৫০) ও একই গ্রামের মৃত আ. রহমান খাঁন’র পুত্র মো. নাসিম খাঁন (গ্রাম পুলিশ)। রামপাল থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে যে, (২১ জুলাই) শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে আসামি মাহমুদ ইসলাম’র বাড়ির সামনে দিয়ে হেঁটে আসছিল কিশোর বালক ইয়াছিন আরাফাত। সে সময়ে আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে কিশোর ইয়াছিন আরাফাতকে একটি ঘরের মধ্যে আটকে রেখে অমানবিক ও নিষ্ঠুর ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এ খবর জানতে পেরে বাদী তার ছেলেকে আসামিদের হাত থেকে বাঁচানোর জন্য রামপাল থানা পুলিশকে জানায়।
এ খবর পাওয়া মাত্রই রামপাল থানার (ওসি) এস. এম. আশরাফুল আলম নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোর শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন এবং অভিযুক্তদের গ্রেফতার করেন। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, গতকাল সকালে আমরা খবর পাই মল্লিকেরবেড় গ্রামে এক কিশোরকে ঘরের মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতন করছে কয়েকজন ব্যক্তি। আমরা সেখানে উপস্থিত হয়ে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি এবং আসামি তিনজনকে আটক করে আজ (২২ জুলাই) শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *