সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
বাগেরহাটে পাচারকালে সুন্ধী কচ্ছপ উদ্ধার

বাগেরহাটে পাচারকালে সুন্ধী কচ্ছপ উদ্ধার

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে মোংলায় পাচারকালে একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করে সুন্দরবনের একটি পুকুরে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিরল প্রজাতির একটি সুন্ধী কচ্ছপ বাজারে বিক্রি করতে আনে এক পাচারকারী। সিপিজি সদস্যরা দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি বনবিভাগের সদস্যদের নিয়ে সাথে সাথে সেখানে অভিযান চালালে ওই পাচারকারী ব্যাগে কচ্ছপটি ফেলে রেখে লোকজনের ভিড়ে পালিয়ে যায়। উদ্ধার করা কচ্ছপটি মিঠা পানির বিরল প্রজাতির। এর ওজন এক কেজি। পরে সকাল ১১টায় এটিকে জিউধারা স্টেশন অফিসের একটি পুকুরে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে নভেম্বরের শেষের দিকে জিউধরার সোমাদ্দারখালী এলাকা থেকে আরও একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছিল।পরে সেটিও নিরাপদে তখন সুন্দরবনে অবমুক্ত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *