সংবাদ শিরোনামঃ
কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান বুড়িগোয়ালিনীতে জমি নিয়ে বিরোধ: দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধরের অভিযোগ উপকূলের মায়েদের জীবন চলে নোনা জলে: মাতৃত্বের আলোয় দুশ্চিন্তার ছায়া গাবুরায় ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ 
বাগেরহাটে পল্লী বিদ্যুতের গাফেলতির কারনে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

বাগেরহাটে পল্লী বিদ্যুতের গাফেলতির কারনে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে বীরেন মন্ডল (৬০) ও তার স্ত্রী রীতা রানী মন্ডল (৫৫) এর মৃত্যু হয়েছে।

শনিবার (০৮ জুলাই) সকালে জেলার মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামে বসৎ ঘরের উপর তার ছিরে পরে এই মৃত্যুর ঘটনা ঘটে। এই মৃত্যুকে পল্লী বিদ্যুতের গাফেলতি হিসেবে দেখছেন স্থানীয়রা।

তবে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, বৃষ্টিতে সুপারি গাছ পরে তার ছিড়ে যাওয়ায় এই দূর্ঘটনা ঘটেছে । এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।

নিহত বীরেন মন্ডল জয়পুর গ্রামের মৃত পূন্য চন্দ্র মন্ডলের ছেলে। রীতা রানী মন্ডল বীরেন মন্ডলের স্ত্রী। তাদের দুটি ছেলে রয়েছে। এক ছেলে এসএসসি পরীক্ষার্থী এবং আরেক ছেলে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে থেকে পিসি কলেজে পড়াশুনা করেন। ঘটনার সময় ছেলেরা বাড়িতে ছিলেন না ।

স্থানীয় অনিতা হালদার বলেন, বীরেন মন্ডলের ঘরের উপর থেকে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন গেছে । সকালে গাছের ডাল পরে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। এক পর্যায়ে একটি তার বীরেন মন্ডলের ঘরের সামনে পরে । ওই তার সরাতে গিয়ে বীরেন মন্ডল বিদ্যুতায়িত হয় এবং তার স্ত্রী রীতা রানী মন্ডল নিজ ঘরের মেইন সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

অনিতা আরও বলেন, পল্লী বিদ্যুতের গাফেলতীতেই এই দুটি প্রাণ গেল। তারা যদি পাইপ দিয়ে বিদ্যুতের তার ঘরের উপর থেকে নিত, তাইলে এই মৃত্যু হত না।

নিহতের ছেলে চঞ্চল মন্ডল বলেন, আগুন ধরে একটা তার ছিড়ে নিচে পড়ে গেছে, তারপরও ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়নি । তাহলে ট্রান্সফরমারে কাটআউট কেন লাগাবে, এটাতো মানুষের জীবন বাঁচাতে লাগানো হয় । আমার বাবা পল্লী বিদ্যুতের গাফেলতিতেই মারা গেছে।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক (জিএম) সুশান্ত রায় বলেন, সঞ্চালন লাইনের খুব কাছেই বীরেন মন্ডলের একটি সুপারি গাছ ছিল। গাছটি তারের উপর পরার ঝুকিতে ছিল, যার কারণে আমাদের কর্মীরা ওই গাছটি কেটে ফেলতে চেয়েছিল । কিন্তু বীরেন মন্ডল ওই গাছ কাটতে না দিয়ে রশী দিয়ে বেঁধে রাখেন। আজ শনিবার সকালে বৃষ্টি ও বাতাসে রশী ছিড়ে সেুপারি গাছ বাঁধা রশীটি ছিড়ে যায়। এতে গাছটি তারের উপর পরে এবং তার ছিড়ে মাটিতে পরে যায় । ওই তার ওঠাতে গিয়েই বীরেন মন্ডল বিদ্যুতায়িত হয়ে মারা যায়। বীরেনকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী মারা যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় চিতলমারি জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে । এই কমিটিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দিবে । তদন্ত রিপোর্ট পেলে মূল ঘটনা জানা যাবে ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এম এ হালিম শ্যামনগরা

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদীর চর থেকে গত ৯ জুলাই ২০২৫ তারিখে বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ একটি  অজ্ঞত নামা নারীর(কংকল) উদ্ধার
করেন, তবে উদ্ধার হওয়া নারীর কংকল এর আজ ও কোন অরেশ মিলেনাই বলে জানান বুড়িগোয়ালিনী নৌ পুলিশ, এই মৃত নারীর কংকলের ডান হাতে একটি সাকা পরানো আছে, নারীর কংকল এর সন্ধান পেতে  শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌ থানা অথবা আশাশুনি থানা পুলিশে যোগাযোগ করতে আহবান করা হলো, বুড়িগোয়ালিনী নৌ থানার পক্ষ থেকে।

আশাশুনী মরিচ্চাপ নদীর চর থেকে উদ্ধার হওয়া নারীর কংকল এর আজও কোন অরেশ মিলেনাই

নিজস্ব প্রতিবেদক

কয়র উপজেলার আমাদী ইউনিয়ন বিএনপি নেতা শেখ মোঃ মফিজুল ইসলামের মমতাময়ী মা ও ভান্ডারপোল গ্রামের হাজী আব্দুল জব্বারের স্ত্রী মোছাঃ শরবানু খাতুন (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

রবিবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৮:৩০ মিনিটে কয়রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল সোমবার সকাল ১১ টায় নিজের বাড়িতে জানাজান আমার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং মহল্লায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, ও ৬ মেয়ে, সহ আত্মীয়-স্বজন রেখেগেছেন।

কয়রায় আমাদী ইউনিয়ন বিএনপি নেতা মফিজুল শেখের মা আর নেই

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর করুন মৃ*ত্যু হয়েছে। ঘটনাটি নামাজগড় গ্রামে দুপুরে ঘটেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে,
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে
উপজেলার নামাজগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের ছাত্রী, প্রয়াত উত্তম দাস এর মেয়ে রিয়া দাস ও রামপদ দেবনাথ এর মেয়ে সুষমিতা দেবনাথ বাড়ির পুকুরে পড়ে মৃ*ত্যুবরণ করে। স্কুল ছুটির পরে রিয়া দাস এর মা ভারতী দাসের সাথে পুকুরে যায় তারা। সেখানেই সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল ও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ  মিজানুর রহমান।

কালিগঞ্জের পল্লীতে দুই শিক্ষার্থী পানিতে ডুবে করুন মৃ*ত্যু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *