সংবাদ শিরোনামঃ
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে বৃহৎ কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে  গাবুরায় সংস্কারবিহীন সরকারি দৃষ্টিনন্দন স্থাপনা, খাবার পানির সংকটে কয়েক হাজার পরিবার রবিবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী কালিগঞ্জে মেম্বরের বিরুদ্ধে কাজ দেওয়ার নামে দুই হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ গাবুরা পার্শ্বেমারী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হরিশখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন শনিবার স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কয়রায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আদিবাসী মুন্ডা পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান সাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন দেবহাটায় শহীদ হোসেন আলীর পরিবারের জন্য ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ঘর উদ্বোধন
বাগেরহাটে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে জখম

বাগেরহাটে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে জখম

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করেছে ১৩ বছরের এক কিশোরীকে। আহত কিশোরী উপজেলার জিউধরা গ্রামের কৃষক মো. মালেক শেখের মেয়ে ও সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

বৃহস্পতিবার দিবাগত রাতে একই এলাকার প্রতিবেশী রহমান মৃধার ছেলে ঘের ব্যবসায়ি বাচ্চু মৃধা (৪৫) ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই কিশোরীর ওপর হামলা করে ।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কিশোরী বাড়িতে একা থাকায় রাত ২টার দিকে প্রতিবেশী ঘের ব্যবসায়ী বাচ্চু মৃধা কৌশলে ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণের চেষ্টাকরে। মেয়েটি ডাক চিৎকার ও বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে বাচ্চু পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত জখমী মেয়েটিকে উদ্ধার করে আজ শুক্রবার ভোরে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় । তবে ঘটনার পর থেকে ঘের ব্যবসায়ী বাচ্চু মৃধা পলাতক রয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ফাত্তাহ বলেন, আজ ভোরে ভর্তি হওয়া কিশোরী মেয়েটির ডান হাটুর নিচে ও ডান হাতের ৩টি আঙ্গুলে গুরুতর কাটাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। মেয়েটির সাথে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছেবলে মনে হচ্ছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।প্রয়োজন হলে খুলনায় স্থানান্তর করা হবে।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশ পাঠিয়ে তার খোজ-খবর নেওয়া হচ্ছে। এখনো লিখিত অভিযোগ কেউ দেয়নি। তবে পুলিশের একাধিক দল এ বিষয়ে কাজ শুরু করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *