নিজস্ব প্রতিবদক।
বাগেরহাটের শরণখোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, তাজা কার্তুজসহ জাল টাকা জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ নভেম্বর ২০২৫ তারিখ মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন শরণখোলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের শরণখোলা থানাধীন রায়েন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা এবং ৪টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply