সংবাদ শিরোনামঃ
পদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুল বনবিভাগের গুলিতে নিহত আমিনুরের ময়না তদন্ত সম্পন্ন, পুলিশ পাহারায় দাফন সম্পন্ন  শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্সের অর্ধ- বার্ষিক সভা  সুন্দরবনে জেলেকে গুলি করে হত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’—নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সুন্দরবনে গু*লি*বিদ্ধ হয়ে কাঁকড়া জেলের মৃ*ত্যুর অভিযোগ বুড়িগোয়ালিনী-মুন্সিগঞ্জ সড়কের কালভার্ট মেরামত করছেন চেয়ারম্যান প্রার্থী,বিএনপির নেতা রুস্তম আলীর নেতৃত্বে নতুন নেতৃত্বে এগিয়ে যাবে ছাত্রদল শুভেচ্ছা জানালেন শেখ সুমন শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ শ্যামনগরে আবারও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ড. মোঃ মনিরুজ্জামান শ্যামনগরের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা
বনবিভাগের গুলিতে নিহত আমিনুরের ময়না তদন্ত সম্পন্ন, পুলিশ পাহারায় দাফন সম্পন্ন 

বনবিভাগের গুলিতে নিহত আমিনুরের ময়না তদন্ত সম্পন্ন, পুলিশ পাহারায় দাফন সম্পন্ন 

উপকূলীয় প্রতিনিধি।

ময়না তদন্ত শেষে পুলিশ পাহারায় দাফন সম্পন্ন হয়েছে সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে নিহত আমিনুর রহমান গাজীর।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার পূর্ব মুহুর্তে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে তাকে দাফন করা হয়। এর আগে পুলিশ প্রহরায় এলাকায় পৌঁছায় তার মরদেহ।

এসময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান ও গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলমসহ স্থানীয়রা সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে, নিহত আমিনুর রহমান গাজীর পরিবার জানায়, তারা আগামীকাল (বুধবার) কয়রা থানায় আমিনুর রহমান গাজীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

অপরদিকে, মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামানের নেতৃত্বে শ্যামনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা গাবুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোরা গ্রামে নিহত আমিনুরের বাড়িতে যান। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ভার্চুয়ালী যুক্ত হয়ে নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় সঠিক ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং প্রকৃত দোষীদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এসময় ড. মনিরুজ্জামান বিএনপির পক্ষ থেকে আমিনুরের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা করেন এবং ভবিষ্যতে পাশে থাকার অঙ্গীকার করেন।

পরে দুপুর ১২টার দিকে জামায়াতের একটি প্রতিনিধি দল নিহত আমিনুরের বাড়িতে যান। এসময় শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান নিহতের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন এবং পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এদিকে, এ ঘটনায় কয়রা থানায় মামলা দায়ের করেছে বনবিভাগ।

এতে বলা হয়েছে, সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন পাটকোস্টা টহল ফাঁড়ির নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় খুলনা রেঞ্জের স্মার্ট টহল দল দুইটি নৌকা দেখতে পেয়ে কাছাকাছি গেলে জেলেরা ডাঙায় উঠে যায়। এসময় জে‌লে‌দের নৌকা আনার চেষ্টা করলে জেলেরা বৈঠা দা কুড়াল নিয়ে স্মার্ট টহল টিমের সদস্যদের বেধড়ক মারধর আরম্ভ করে। টহল দলের সদস্যদের কাছ থেকে চাইনিজ রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টাকালীন ধস্তাধস্তি হয়। দা এবং বৈঠা দিয়ে চাইনিজ রাইফেলের মাঝখানে আঘাত করলে রাইফলেটি ভেঙে যায় ও এই রাইফেল হতে গুলি বের হয়ে একজন জেলে গুলিবিদ্ধ হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় বাড়ি নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই জেলে শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা হওয়ায় স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল লোকজন সাতক্ষীরা রেঞ্জ অফিস ও স্টেশন অফিস ভাঙচুর করে এবং অফিসার ও কর্মচারীদের মারধর করে। এতে ০৫ জন গুরুতর আহত হয়। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা তে পাঠানো হয়েছে বলে জানান বনবিভাগ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *