সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
বজ্রপাত নিরোধে ১০ হাজার তালের চারা রোপণ

বজ্রপাত নিরোধে ১০ হাজার তালের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদকঃ

বজ্রপাত নিরোধে ১০ হাজার তালের চারা জেলাব্যাপী রোপনের উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। আজ দুপুর ১২ টায় শহরতলীর বাকালে অবস্থিত ডিসি ইকো পার্কে তাল গাছের চারা রোপণ করে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়।
উদ্বোধন কালে জেলা প্রশাসক বলেন, “বজ্রপাতে প্রতিনিয়ত অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। বজ্রপাত নিরোধকল্পে জেলা ব্যাপী ১০ হাজার তালের চারা রোপণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি বিশ্বাস করি অচিরেই এর সুফল পাবে সাতক্ষীরাবাসী।”
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাতেমা তুজ জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *