সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
ফেসবুকে নারী ইউপি সদস্যের নগ্ন ছবি ছড়ানো মালেশিয়া প্রবাসি যুবক আটক

ফেসবুকে নারী ইউপি সদস্যের নগ্ন ছবি ছড়ানো মালেশিয়া প্রবাসি যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি:

কৌশলে নারী ইউপি সদস্যের নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে হোসেন আলী গাজী (৪২) নামের এক যুবককে আটক করেছে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ। শুক্রবার (৭ জুলাই) আটকৃত ওই যুবককে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

আটকৃত যুবক জয়নগর ইউনিয়নের নীল কণ্ঠপুর গ্রামের মৃত সামাদ গাজীর ছেলে হোসেন আলী গাজী (৪৩)।

জয়নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্যা ভুক্তভোগী রেখা পারভীন বলেন, ২০১৯ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে কৌশলে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে একান্ত গোপন ব্যাক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে ওই যুবক। এক পর্যায়ে আমার বাড়িতে কেউ না থাকায় সে বাড়িতে এসে জোরপূর্বক ধর্ষণ করে, পরে তার আরো কুপ্রস্তাবে রাজি না হলে বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়া গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নগ্ন ছবি ও ভিডিও ভাইরাল করে । পরে আইনের সহায়তা চেয়ে সাতক্ষীরা কোর্টে অভিযোগ ও কলারোয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করলে গতকাল হোসেন আলী গাজীকে পুলিশ আটক করে। পরবর্তীতে ওই যুবকের লালসা ও চক্রান্ত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চেয়েছে এই নারী ইউপি সদস্য।

কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নারী ইউপি সদস্যের নগ্ন ছবি, ভিডিও বিভিন্ন ফেসবুকের ফেক আইডিতে প্রচার করে তার মানহানি করে আসছিল জয়নগর ইউনিয়নের নীল কণ্ঠপুর গ্রামের মৃত সামাদ গাজীর ছেলে হোসেন আলী। সে দীর্ঘ দিন মালেশিয়া প্রবাসে ছিল অতিসম্প্রতি সে দেশে আসে। গতকাল বৃহস্পতিবার ৬জুন রাতে একটি ভুক্তভোগী নারী ইউপি সদস্য ওই যুবকের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত যুবক হোসেন আলীকে গ্রেফতার করে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, নারী ইউপি সদস্যের সুনাম নষ্টকারী যুবক হোসেন আলীর গ্রেফতারে কলারোয়া উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও জেলাপরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি মোরশেদ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *