সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
ফরিদপুরের নগরকান্দায় গাঁজাসহ আটক ১

ফরিদপুরের নগরকান্দায় গাঁজাসহ আটক ১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলাধীন নগরকান্দা থানার ঝাটুরদিয়া বাজার বিশ্বরোড মোড় হতে গাঁজাসহ নাসির খাঁন (৩২) নামের এক যুবককে আটক করেন নগরকান্দা থানা পুলিশ।

আজ বিকাল ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ঝাটুরদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাসির খাঁন সে ঝাটুরদিয়া গ্রামের ইলিয়াস খাঁনের ছেলে।

এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন নগরকান্দা থানা পুলিশ। অভিযান পরিচালনার সময় বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে চলে যায়। জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।

উক্ত অভিযান পরিচালনা করেন নগরকান্দা থানার এসআই আক্কাস, এএসআই মনির, এএসআই আজিজ ও কনস্টেবল মোস্তফা। তার বিরুদ্ধে নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসআই আক্কাস বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। যদি কেউ মাদক ব্যবসা করেন তাহলে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না। এছাড়া তিনি বলেন যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *