সংবাদ শিরোনামঃ
ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ, চালক আটক জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে- মাহবুবুল আলম দেবহাটায় বিএনপির আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ কালিগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫টি প্রতিষ্ঠানে জরিমানা কালিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নলতা মাধ্যমিক বিদ্যালয়
ফকিরহাটে বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ফকিরহাটে বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

 

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে উপজেলার সদর ইউনিয়নের পাগলা-শ্যামনগর কুন্ডু পাড়া এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক মামুন শেখ (৩০) নিহত হয়েছেন।
নিহত মামুন শেখ ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বেলা ১১টার পাগলা-শ্যামনগর এলাকার তাপস কুমার নামের এক ব্যক্তির একতলা বিশিষ্ট একটি ভবনে কাজ করার সময় পা পিছলে ছাদ থেকে পড়ে যান তিনি। এতে তিনি গুরুত্বর আহত হলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। সেখানে তিনি চিকিৎসাধিন অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ও সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান ঘটনাস্তল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *