সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
প্রেসক্লাবের সামনেই সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা, আহত ২

প্রেসক্লাবের সামনেই সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা, আহত ২

 

উপকুলীয় বার্তা ডেস্কঃ

সংবাদ সংগ্রহ করতে যেয়ে ছাত্রলীগের হামলার শিকার হন জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার হাসিব পান্থ ও জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ।

রোববার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদের মানবন্ধনের নিউজ কাভার করার জন্য সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে দাঁড়ালে মুহূর্তে কয়েকশো ছেলেরা জয় বাংলা স্লোগান দিয়ে হামলা শুরু করে।

মানবজমিন প্রতিবেদক মারুফ জানান, আমরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা আমার কাছে থাকা একটি ব্যাগ, তিনটি মোবাইলফোন, মাইক্রফোন, মানিব্যাগ, আইডি কার্ডসহ সব কিছু ছিনিয়ে নিয়ে যায়।

ইত্তেফাক প্রতিবেদক হাসিব প্রান্থ জানান, পুলিশের সামনেই আমাদের উপর হামলা করেছে কিন্তু পুলিশ নিরব ভূমিকা পালন করেছে। হামলার সময় আমার কাছে থাকা আইফোন ইলেভেন প্রো, মানিব্যাগে থাকা ১০ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ছাত্রলীগের একটা মিছিলের নেতৃত্ব দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ। হামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যদি আমাদের কেউ এই হামলার সাথে জড়িত থাকে বা আমাদের নাম ভাঙ্গিয়ে কোন হামলা চালিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *