সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের দলিল পেয়ে উচ্ছ্বাসিত কালিগঞ্জের গৃহহীন ও ভূমিহীনরা

প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের দলিল পেয়ে উচ্ছ্বাসিত কালিগঞ্জের গৃহহীন ও ভূমিহীনরা

মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভূমিহীন দের জমি ও গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের দলিল হাতে পেয়ে উচ্ছ্বাসিত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চতুর্থ পর্যায়ের ৪০ জন গৃহহীন ও ভূমিহীনরা। সারা দেশের ন্যায় বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহের চাবি এবং দলিল একযোগে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা হাসিনা জুম কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। সহকারী কমিশনার (ভূমি) আজহার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে গৃহহীনদের ঘরের দলিল হস্তান্তরের সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ারদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা গৃহ ও ভূমিহীন দের গৃহ নির্মাণ প্রকল্পের সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান। তিনি জানান উক্ত প্রকল্পের চতুর্থ পর্যায়ে ৪০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি এবং গৃহ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের দলিল এবং চাবি পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *