সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যা বললো নীলাকাশ গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান

প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যা বললো নীলাকাশ গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান

 

ডেস্ক রিপোর্টঃ

স্বপ্ন সাধনা সাহসে, এগিয়ে চলো আত্মবিশ্বাসে” এই শ্লোগান হৃদয়ে ধারণ করে পথ চলা নীলাকাশ গ্রুপ এর আজ শুভ জন্ম দিন। ১০ বছর পূর্ণ করে ১১ বছরের পদার্পণ করেছে এ প্রতিষ্ঠাটি। ৩১/১২/২০১২ এই দিনে সাতক্ষীরায় শ্যামনগর উপজেলার নুরনগরে নীলাকাশ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান জন্ম লাভ করে৷ গ্রুপের চেয়ারম্যান মোঃ নূরুজ্জামান এর উদ্যোগে “স্বপ্ন সাধনা সাহসে , এগিয়ে চলো আত্মবিশ্বাসে” এই শ্লোগান নিয়ে নীলাকাশ গ্রুপ আত্ম প্রকাশ করে। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে এগিয়ে চলার দূঢ় প্রত্যয়ে নীলাকাশ গ্রুপ দশ বছরের শিশু। দীর্ঘ ১০ বছরে অনেক ধরনের বাঁধা বিপত্তির সম্মূখীন থেকে এখনো পর্যন্ত মাথা উচু করে দাড়ানোর চেষ্টা অব্যহত রেখেছে। গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামানের বিশ্বাস যদি ছোট একটি বিচ থেকে জন্ম নিয়ে বট বৃক্ষ অনেক বড় হতে পারে। তাহলে আমরাও একদিন মাথা উচু করে দাড়াতে পারব। শত বাঁধা অতিক্রম করে আমরা এগিয়ে চলতে চায়। আমাদের স্বপ্ন আগামিতে হাজারও বেকার যুবকের কর্মসংস্থান করার। শুরুতে দৃশ্যমান কিছু না থাকলেও আস্তে আস্তে নিজস্ব গতিতে এগিয়ে চলছে নীলাকাশ গ্রুপ।

নীলাকাশ গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান “নীলাকাশ টুডে” নিউজ পোর্টাল। নীলাকাশ টুডে এরই মধ্যে জনপ্রিয়তায় অনেক দূরে পৌঁছেছে।

“নীলাকাশ গ্রুপ” সমাজ সচেতন মূলক বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে। এর মধ্যে “সুদের হাত থেকে নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। “মাদক থেকে দূরে থাকো, নিজেকে সুস্থ রাখো। এই শ্লোগান জনসম্মুখে প্রকাশের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে। নীলাকাশ গ্রুপ মাত্র ১০ বছরের শিশু। একটি নতুন প্রতিষ্ঠানের জন্য ১০ বছর খুব বেশি সময় না। একে বারে কমও না।

কিন্তু বিশেষ কারণে নীলাকাশ গ্রুপ প্রকৃত পক্ষে এখনও স্বপ্নের জগতে রয়েছে। শুন্য থেকে পথ চলা শুরু করে প্রকাশনায় নাম লিখিয়েছেন নীলাকাশ গ্রুপ। অদম্য সাহস ও আত্মবিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছেন গ্রুপটির চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান। এই বিষয়ে নীলাকাশ গ্রুপের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান বলেন, আমরা চিন্তা ভাবনা করেছি, নীলাকাশ গ্রুপ এর যে দিন গুরুত্বপূর্ণ স্বপ্ন পুরুন হবে, সেই দিন থেকে গরীব অসহায় মানুষের পাশে থেকে আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কতটা স্বপ্ন পুরুন করতে পারবো সেটা বড় কথা নয়, বড় কথা হলো স্বপ্ন না থাকলে কখনো কেউ লক্ষ্যে পৌঁছাতে পারে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *