সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
পিসক্লাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পিসক্লাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধিঃ

শ্যামনগরে পিসক্লাবের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ‘উগ্রপন্থা প্রতিরোধে কার্যকর জনসম্পৃক্ততা প্রকল্পে’র আওতায় এ সভা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করা হয়। শ্যামনগর উপজেলার ৬ টি ইউনিয়নের ৩৩ জন পিসক্লাব সদস্য সভায় অংশগ্রহন করেন। সভায় পিসক্লাব সদস্য পলাশ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন খালেদা আইয়ূব ডলি। উল্লেখ্য শ্যামনগর উপজেলায় পিসক্লাব ২০১৯ সাল থেকে কার্যক্রম বাস্তবায়ন করছে। পিসক্লাবের প্রশিক্ষিত সদস্যরা এলাকায় যুবকদের উগ্রপন্থা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে জনসচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়ন করছে। অতিথিরা পিসক্লাবের কার্যক্রমগুলোতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপান্তর কর্মী মো: আব্দুল হান্নান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *