সংবাদ শিরোনামঃ
জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ অনুষ্ঠিত বেসরকারি সংস্থা সিসিডিবির আয়োজনে জলবায়ু সচেতনতায় নাটক ও পটগান অনুষ্ঠিত শ্যামনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত এসএসসি পরীক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে পড়াশোনার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা
পিকআপ নিয়ে গরু চুরি কয়রায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য আটক

পিকআপ নিয়ে গরু চুরি কয়রায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলা থেকে গরু চুরির দায়ে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে কয়রা থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে খুলনা শহরের হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় কয়রা থানা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম)। আটককৃত গরু চোর সদস্যরা হলেন বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মোঃ বখতিয়ার শেখ (৩৪), একই উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামের সুজন হাওলাদার (৩৩), ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের মোঃ আল আমিন কাজী (৩০) ও খুলনা শহরের সোনাডাঙ্গা ছোট বয়রা এলাকার সজিব রায়(২৬)। আসামীদের স্বীকারোক্তি অনুয়ায়ী চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করার পাশাপাশি তাদের দেয়া তথ্যে অনযায়ী খুলনার বিভিন্ন এলাকা থেকে তিনটি চুরি হওয়া গরু উদ্ধার করে পুলিশ। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, চক্রটি খুলনা থেকে দেশের বিভিন্ন জেলায় এই ধরনের অপরাধ-কর্ম পরিচালনা করে আসছিলো। এর আগে গত ১৭ মার্চ কয়রা থানায় গরু চুরির অভিযোগে একটি মামলা রুজু করা হয়। তারই তদন্ত সার্পেক্ষ এ বিষয়ে পুলিশের হাতে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। এ সকল গরু চোর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এ সময় চক্রের অন্যান্য সদস্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। অভিযানকালে উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইব্রাহিম আলী, এস.আই অমৃত কুমার বিশ্বাস,এসআই রশিদুজ্জামান সহ পুলিশ সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *