নিজস্ব প্রতিবেদক।
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র্যালি, ক্যাম্পইন ও আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি শেষে পাইকগাছা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বে সরকারি উন্নয়ন সংস্থা বারসিক এই অনুষ্ঠানের আয়োজন করে। পাইকগাছা উপজেলা সিএসও কমিটির সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা একরামুল হোসেন , শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিকের এরিয়া ম্যানেজার বাবলু জোয়ার্দার। উপজেলা পরিবেশ সাংবাদিক ফসিয়ার রহমানের পরিচালনায় এতে আরওউপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, পাইকগাছা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আফম রাজ্জাক, রিপোর্টার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, শিক্ষার্থী ফোরামের সদস্য দীপা সাধু, ইউনিয়ন সিএসওর সদস্য সচিব মিন্টু অধিকারী সহ প্রমুখ ব্যক্তিগত। অনুষ্ঠানে বক্তারা বলেন,পরিবেশ দূষণ রোধ, প্লাস্টিকের ব্যবহার কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহন করতে হবে। তবে এতে করে মানুষ একটু হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। আলোচনা সভা শেষে সুশীল সমাজ সংগঠন ও শিক্ষার্থী ফোরামের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও পরিবেশগত পরিবেশ সুরক্ষা বিষয়ে একটি কপিলমনি সরাসরি বিদ্যামন্দিরের থিয়েটার ফোরামের আয়োজনে প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।পরে অতিথিরা ক্যাস্পইন উপলক্ষে বিভিন্ন স্টলের সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন।
Leave a Reply